Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এক হালি ডিমের দাম ১০ হাজার টাকা!

admin • 30 Jan 2023, 09:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক হালি ডিমের দাম ১০ হাজার টাকা!

মানিকগঞ্জের সিংগাইরে এক হালি ডিম বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। ঘটনাটি ঘটেছে ঐ এলাকায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে এ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলটি সভাপতিত্ব করেন ঈদগাহ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন হেমায়েতপুর জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী।

 

তিনি কবরস্থানের উন্নয়নের জন্য এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলছিলেন। এ সময় এক ব্যক্তি ৪টি (এক হালি) ডিম দান করেন। ওই ডিমি বিক্রি করতে প্রকাশ্যে নিলামের ঘোষণা করা হয়। আগ্রহী একাধিক ব্যক্তি ২০০ থেকে ১ হাজার টাকা দাম বলে। এছাড়াও একাধিক উৎসক মুসল্লি দাম বাড়াতে থাকেন।

 

এক পর্যায়ে হাসান বেপারী নামের এক ব্যক্তি ডিমের দাম হাঁকেন ১০ হাজার টাকা। হাসান বেপারী শীর্ষে দাম বলায় তাকে দেয়া হয়। তিনি নগদ ১০ হাজার টাকা দিয়ে ১ হালি ডিম কিনে নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।