এক্সক্লসিভ
জাতীয়
এক লাফে সোনার দাম বাড়ল ২৩৩৩ টাকা
admin
• 11 Oct 2023, 07:45 PM
• পঠিত 0 বার
সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ান হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ৯৯ হাজার ৩৭৭ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৭ হাজার ৪৪ টাকা।
বুধবার (১১ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





