Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

এক নিমিষেই থামিয়ে দিয়েছে এতগুলো জ্বলজ্যান্ত জীবন: শাকিব খান

admin • 01 Mar 2024, 04:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক নিমিষেই থামিয়ে দিয়েছে এতগুলো জ্বলজ্যান্ত জীবন: শাকিব খান

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন অনেকেই। ভয়াবহ এ ঘটনায় শোবিজের অনেক তারকাই শোকপ্রকাশ করেছেন। এবার শোক জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান।

শুক্রবার (১ মার্চ) সকালে সাড়ে ৯টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ নায়ক লিখেছেন, ‘গতরাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে সেখানে বেশিরভাগ মানুষ হয়ত গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিং বা পরিবার পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়া-দাওয়া করতে। কিন্তু এক নিমিষেই ভয়াবহ অগ্নিকাণ্ড থামিয়ে দিয়েছে এতোগুলো জ্বলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা! অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে।’

তিনি লিখেছেন, ‘কিছুদিন পরপর অগ্নিকাণ্ডের এত এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর জীবেনের ঝুঁকি নিয়ে যারা সবসময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেইসব ফায়ার সার্ভিস কর্মীদের জানাই স্যালুট!’

এ নায়ক নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি লিখেছেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। হাসপাতালে যারা সংকাটাপন্ন অবস্থায় আছেন, তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই কামনা করছি। মহান সৃষ্টিকর্তা শোক সন্তপ্ত পরিবারের সবাইকে এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোগে অগ্নিকাণ্ড হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।