Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

এক দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের গণঅনশন শুরু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এক দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের গণঅনশন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণঅনশন শুরু করেছেন।

রোববার (২০ আগস্ট) প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গণঅনশন শুরু হয়।

শিক্ষার্থীদের মুখপাত্র মোখলেসুর রহমান রবিন বলেন, প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস নেওয়া হয়। যা আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। আমরা চাই ফলাফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক।

তিনি আরও বলেন, আমরা পরবর্তী বর্ষের প্রস্তুতির জন্য ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়ে থাকি। তাই সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সকল বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।

 

তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই। দাবি না মানা পর্যন্ত আমরা গণঅনশন চালিয়ে যাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।