Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

এক ইলিশের দাম ৬ হাজার টাকা!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এক ইলিশের দাম ৬ হাজার টাকা!

পটুয়াখালীর কুয়াকাটার মৎস্য মার্কেটে এবার ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি রুপালি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।

 

এদিন রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামে ফিস ভ্যালীর পক্ষে মো. হাসান ১ লাখ টাকা মণ দরে মাছটি কিনেন।

 

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ চড়া দামে মাছটি বিক্রি হয়েছে৷ ২৫'শ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকা বিক্রি করেছেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন।

 

জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে এত বড় সাইজের মাছ ধরা পড়েছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।

আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয়ছে।

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সম্প্রতি সময়ে কিছু কিছু জায়গা থেকে এমন সুখবর আসছে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।