Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

admin • 11 Aug 2022, 12:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে মোটরসাইকেল চালক শামীম নিহত হয়েছেন। এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেওটখালি এলাকায় বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম পদ্মা সেতু উত্তর থানার জশলদিয়া পূর্ন বাসনকেন্দ্রের সিরাজ হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৫টার দিকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে তারা হাইওয়ে থানায় খবর দেন।   হাসারা হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।