Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জেলার খবর

এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মাদারীপুর শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাকচালক বশির হাওলাদার (৩৬) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার মো. সুজন মিয়া (২৬)।

 

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফলবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির নিচে গিয়ে এটি ঠিক করার চেষ্টা করতে থাকে।

 

এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির নিহত হন। অপর ট্রাকের চালকের সহকারী সুজন নিহত হন।

 

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহতদের মরদেহ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।