Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকাল ৪টা ৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। আগামী ২ নভেম্বর পর্যন্ত সংসদ চলবে বলে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন। এটি হবে চলতি জাতীয় সংসদের ২৫তম এবং চলতি বছরের পঞ্চম অধিবেশন। চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

একাদশ সংসদ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান মতে, সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানুয়ারির মাঝামাঝি নির্বাচনি তফসিল ঘোষণা করবে কমিশন।

এদিকে সংসদ অধিবেশনের ক্ষেত্রে সংবিধানের বিধান হচ্ছে— একটি অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। তবে নির্বাচন অনুষ্ঠানের শেষ ৯০ দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ নির্বাচনকালের ৯০ দিনের মধ্যে সংসদ অধিবেশনের প্রয়োজন পড়বে না।

আগামী দুই নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হচ্ছে। ফলে আসন্ন অধিবেশনটি হচ্ছে সংসদের শেষ অধিবেশন। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত অধিবেশনে জানিয়ে দিয়েছিলেন, পরের অধিবেশনটি হবে শেষ অধিবেশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।