Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এক সঙ্গে তিন সন্তানের জন্ম:বেঁচে রইল না কেউ !

admin • 01 Sep 2024, 09:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক সঙ্গে তিন সন্তানের জন্ম:বেঁচে রইল না কেউ !

জামালপুরের মেলান্দহে স্বাভাবিকভাবে একসঙ্গে জন্ম নেওয়া তিন ছেলে নবজাতকের কেউ বেঁচে নেই। ওজন কম হওয়ায় এক এক করে তিন নবজাতকেরই মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) দুপুর ১টা দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে তিনটি ছেলে সন্তান প্রসব করেন শ্যামলী আক্তার নামে এক গৃহবধূ। ৩ নবজাতকই স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম ওজনের হওয়ায় চিকিৎসার জন্য

প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নবজাতকদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার রাতেই সেখানে দুজনের মৃত্যু হলে বাড়িতে চলে আসে পরিবার। রোববার সকালে সর্বশেষ এক নবজাতকেরও মৃত্যু হয়।

 

তিন সন্তান জন্ম দেওয়া ওই গৃহবধূ উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকার ব্যবসায়ী শফিকের স্ত্রী। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ওই এলাকা।

নিহত নবজাতকের পরিবার সূত্রে জানা গেছে,'শনিবার সকালে হালকা ব্যাথা নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে স্বাভাবিকভাবেই তিন ছেলে নবজাতকের জন্ম হয়। জন্ম নেওয়া প্রথম নবজাতকের ওজন ৯০০ গ্রাম, দ্বিতীয় নবজাতকের ওজন ৮৭৫ গ্রাম ও তৃতীয় নবজাতকের ওজন ৭৫০ গ্রাম হয়।

 

তাঁদের ওজন কম থাকায় জামালপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শনিবার রাতে এক নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে আরেক জনের মৃত্যু হয়। রোববার সকালে সর্বশেষ নবজাতকের মৃত্যু হয়েছে।

 

নিহত নবজাতকের খালা স্বপ্না আক্তার বলেন,'সন্তানদের সাত মাস বয়স হয়েছিল।এজন্য ওজন কম নিয়ে তিন ছেলে সন্তানের জন্ম হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। পরে এক এক করে তিন জনের মৃত্যু হয়েছে। শ্যামলীর এইটায় প্রথম সন্তান ছিলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।