Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধু। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সন্ধা দিকে জামালপুরে বেসরকারি হাসপাতাল এপোলেতে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি।

জন্ম নেওয়া চার নবজাতকই মেয়ে।  গৃহবধূ আঞ্জুয়ারা বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা মোঃ বাবুর স্ত্রী ।

অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

চার নবজাতকের বাবা মোঃ বাবু বলেন,  আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

গৃহবধু বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে চারটি সন্তান দান করেছেন। একসঙ্গে চার সন্তানের জন্ম পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।