Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আকলিমা

admin • 14 Feb 2025, 08:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আকলিমা

খুলনায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন পিরোজপুরের মিসেস আকলিমা নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার সন্তানের জন্ম দেন তিনি। 

 

জন্ম নেয়া নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। অপারেশনের পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ একসাথে চার সন্তান প্রসব করেন।  মিসেস আকলিমার স্বামী সুজন কাজী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবজাতকদের পেয়ে আনন্দিত গৃহবধূ আকলিমা।   চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে চার সন্তানের জন্ম খুবই বিরল এবং এ ক্ষেত্রে মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়।
অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন উক্ত হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান, ডা. আমিনা জান্নাত পিয়া ও তার চিকিৎসক দল।  খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব্স এন্ড গাইনি বিভাগ) ডা. আমিনা জান্নাত পিয়া বলেন, আকলিমার এটি দ্বিতীয় পেগন্যান্সি। তিনি জানতেন যমজ বাচ্চা তার পেটে। যখন তিনি হাসপাতালে আসেন, তখন ব্যথায় কষ্ট পাচ্ছিলেন।
বাচ্চা ছিল উল্টো পজিশনে। এজন্য জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করা হয়। 

হাসপাতালের সকল বিভাগের সহযোগিতায় মা এবং বাচ্চাদের সুস্থ রাখতে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।