Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

একসঙ্গে দুই স্ত্রী অন্তঃসত্ত্বা, আলোচনায় জনপ্রিয় ইউটিউবার

admin • 11 Dec 2022, 09:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
একসঙ্গে দুই স্ত্রী অন্তঃসত্ত্বা, আলোচনায় জনপ্রিয় ইউটিউবার

দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘর করেন ভারতীয় জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। এবার একসঙ্গে দুই স্ত্রীর অন্তঃসত্ত্বার খবর জানিয়ে আলোচনায় এলেন তিনি। সম্প্রতি স্ত্রীদের সঙ্গে একগুচ্ছ ছবি আপলোড করে তিনি সুখবর দেন। ছবিতে তার স্ত্রী পায়েল এবং কৃতিকা মালিককে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে

কখনও পায়েলের বেবি বাম্পে কান রেখেছেন আরমান। কখনও আবার কৃতিকার বেবি বাম্পে চুমু খেয়েছেন। তাদের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে পায়েলের প্রথম সন্তান চিরায়ুকেও।

ছবিগুলো আপলোড করে লেখেন, ‘মাই ফ্যামিলি।’ এদিকে পায়েল এবং কৃতিকাও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই ধরনের পোশাক পরে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা গিয়েছে তাদের।

এ ঘটনায় আলোচনার পাশাপাশি সমালোচনাও হচ্ছে বেশ।

প্রসঙ্গত, ২০১১ সালে পায়েলকে বিয়ে করেছিলেন ইউটিউবার আরমান মালিক। তাদের এক পুত্রসন্তান হয়। যার নাম চিরায়ু মালিক। ২০১৮ সালে পায়েলের সঙ্গে বিচ্ছেদ না করেই কৃতিকাকে বিয়ে করেন আরমান। জানা গিয়েছে, কৃতিকা পায়েলের প্রিয় বন্ধু ছিলেন। স্বামী দ্বিতীয়বার বিয়ে করায় কোনো আপত্তি জানাননি পায়েল। বরং খুশি হয়েছিলেন বলেই শোনা যায়। একসঙ্গে চারজন একই বাড়িতে থাকেন। এবার আরও দুই নয়া সদস্যকে হাসিমুখে ওয়েলকাম জানাচ্ছেন পায়েল এবং কৃতিকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।