Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

একনেকে ২০ প্রকল্পের অনুমোদন, সময় বাড়ল ৫টির

admin • 29 Aug 2023, 03:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
একনেকে ২০ প্রকল্পের অনুমোদন, সময় বাড়ল ৫টির

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১৪ হাজার ৭৭ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, প্রকল্পগুলোর মধ্যে ১৩টি নতুন ও ৭টি পুরনো। সময় বেড়েছে ৫ প্রকল্পের।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন। সেইসাথে তিনি মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ জানিয়ে ব্যয় কমানোর কৌশল নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। তবে আমলাদের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন কল্যাণমূলক রাষ্ট্রের চিন্তায় পেনশন চালু করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।