Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

একই অ্যাপসে ২২ পর্যটন কেন্দ্র ও শতাধিক উদ্যোক্তা

admin • 07 Feb 2023, 08:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
একই অ্যাপসে ২২ পর্যটন কেন্দ্র ও শতাধিক উদ্যোক্তা

সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্র কুমারখালী উপজেলার পর্যটন কেন্দ্র গুলোকে আরো সমৃদ্ধি করতে এবং বেকারত্ব কমাতে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার এবং তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে "পর্যটন ও উদ্যোক্তা" নামের অ্যাপস এর শুভ উদ্বোধন করা হয়েছে।

(৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অ্যাপসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।

এসময় উপ - পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. শারমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে অ্যাপসের পরিকল্পনা ও বাস্তবায়নকারী ও এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, ঐতিহ্যের পর্যটনকে আরো সমৃদ্ধ করতে ও দেশের বেকারত্ব কমানোর লক্ষে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার, তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির জন্য অ্যাপসের যাত্রা শুরু হয়েছে।

 

এরপর পর্যটন ও উদ্যোক্তা ম্যাপসের উদ্বোধন করা হবে। অ্যাপসে কুমারখালীর প্রায় শতাধিক উদ্যোক্তা ও ২২ টি পর্যটন কেন্দ্র স্থান পেয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।