Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

ঋণের দায়ে গাভী কেড়ে নিলেন বিএনপি নেতা,বাছুর কোলে আদালতে নারী

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ঋণের দায়ে গাভী কেড়ে নিলেন বিএনপি নেতা,বাছুর কোলে আদালতে নারী

ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্বামীর ঋণের দায়ে এক গৃহবধূর গাভী কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সেই গাভীর এক মাস বয়সি বাছুর কোলে নিয়ে আদালতে গেছেন ভুক্তভোগী নারগিস আক্তার (৩০)।

 

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঝালকাঠির আদালত পাড়ায় বাছুর কোলে ঘুরছেন নারগিস। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে মৃতপ্রায়। বোতলে দুধ ও ভাতের মাড় খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলাচ্ছেন নারগিস।

 

‎নারগিস আক্তার জানান, তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে বাছুরসহ একটি গরু কেনেন তিনি। বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়ন ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান স্বামীর পূর্বের নেওয়া ২০ হাজার টাকার ঋণের কথা বলে গরুটি জোর করে নিয়ে যান।

 

‎তিনি বলেন, আমার স্বামী অনেক বছর ধরে নিখোঁজ। আমি কষ্ট করে গরুটি কিনেছি; দুধ বিক্রি করে চলবো বলে। এখন সেই গরুটিও নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছে।

 

‎এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। তাই টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি।

 

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন বলেন, এ ঘটনার সময় আদালত পাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি সরাসরি দেখেছি, তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।