Sunday, 8 November 2026
শিরোনাম
জেলার খবর

ঋণের টাকা শোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ঋণের টাকা শোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা

মানিকগঞ্জে ঋণের টাকা শোধ করতে না পারায় মো. মাসুদ রানা (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

 

মৃত মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দেরগ্রাম এলাকায়। তিনি এই গ্রামের সাখাওয়াত হোসেনের (শাহাদত) ছেলে। মাসুদ স্থানীয় ম্যাক্স নামক একটি কোম্পানিতে চাকরি করতেন।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

   

মৃত যুবকের বাবা সাখাওয়াত হোসেন বলেন, রাতে ছেলে ও তার ছেলের বউ তাদের ঘরেই ঘুমায়। ভোরে তার ছেলের স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে উঠে তাদের ঘরে গিয়ে দেখি আমার ছেলে ফ্যানের সাথে ঝুলে রয়েছে।

   

তিনি আরও বলেন, আমার ছেলে বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ করেছিল। এই বিষয়টি আমার জানা ছিল না। আমার ছেলে মাসখানেক ধরে তাদের কিস্তির টাকা দিতে না পারায় এনজিওর লোকজন আমার বাড়িতে এসে আমার ছেলেকে টাকার জন্য চাপ দেয় এবং আমাকেও জানায়। ঋণের টাকার চাপেই তার ছেলে আত্মহত্যা করেছে।

   

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মাসুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।