Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। ১৫ নভেম্বর থেকে নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড আখ মাড়াই ও চিনি উৎপাদনে গেলেও পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে। সোমবার শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করেছে।

শিল্প মন্ত্রণালয়ের গেজেটে বলা হয়, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর ) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে আখ এলাকায় অবস্থিত ৯টি চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।

এরমধ্যে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড ১৫ নভেম্বর, রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড ২৯ নভেম্বর এবং ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড ১৩ ডিসেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।

আর জামালপুরের জিল বাংলা চিনিকল লিমিটেড ৬ ডিসেম্বর এবং ২০ ডিসেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।