Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

admin • 25 Dec 2024, 01:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। ( ২৫ ডিসেম্বর ) মঙ্গলবার মধ্যরাতে উত্তরা পূর্ব থানার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ভবনের সামনে দ্রুতগামী ট্রাকে ধাক্কায় তিনি মারা যান।

 

পরে বুধবার ভোর সোয়া ৪টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. গোলাম রব্বানী জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তরা পূর্ব থানাধীন আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ভবনের সামনের রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তিটি। প্রথমে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ব্যক্তিটি বেঁচে নেই। আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক ঘোষণা মৃত করেন। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আলিফ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।