Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

উড়ে যাচ্ছিল টাকা, ধরতে গিয়ে নদীতে পড়লেন নারী লঞ্চযাত্রী

admin • 09 Dec 2024, 06:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উড়ে যাচ্ছিল টাকা, ধরতে গিয়ে নদীতে পড়লেন নারী লঞ্চযাত্রী

চাঁদপুর-ঢাকা নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি ঈগল-৩’’ লঞ্চে মাসুমা আক্তার (৪২) নামে নারী বাতাসে উড়ে যাওয়া টাকা ধরতে গিয়ে পা পিছলে মেঘনা নদীতে পড়ে যান। স্থানীয়রা নৌ পুলিশের সহায়তায় তাঁকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উদ্ধার নারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাচনমেঘ গ্রামের মো. বারাকাত উল্লাহর স্ত্রী। সোমবার সকালের এই ঘটনা বিকেলে নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল।

পুলিশ জানায়, আজ সকাল সোয়া ৯টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ‘‘এমভি ঈগল-৩’’। ওই লঞ্চেই ছিলেন যাত্রী মাসুমা আক্তার (৪০)। লঞ্চটি সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকা অতিক্রম করার সময় ওই নারী তাঁর ভ্যানেটি ব্যাগ থেকে টাকা বের করলে তা বাতাসে উড়ে যায়।

   

তিনি টাকা ধরতে গিয়ে পা পিছলে লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যান। ঘটনার সময় স্থানীয়রা এই দৃশ্য দেখে নৌ পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে আসে।

   

চাঁদপুর নৌ থানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, ‘উদ্ধার ওই নারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি স্বাভাবিক হলে তাঁর স্বামীর মোবাইলফোন নম্বরে বিষয়টি জানানো হয়। পরে ওই নারীর স্বামী বারাকাত উল্লাহ থানায় উপস্থিত হলে তাঁর জিম্মায় স্ত্রীকে সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।