Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

উড়ন্ত অবস্থায় খুলে পড়ল বিমানের চাকা (ভিডিও)

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
উড়ন্ত অবস্থায় খুলে পড়ল বিমানের চাকা (ভিডিও)

আমেরিকা থেকে জাপান যাচ্ছিল একটি ফ্লাইট। আমেরিকার স্যান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন বোয়িং ৭৭৭ জেটলাইনারের ফ্লাইটটি উড্ডয়ন করে, তখনই নিচে পড়ে বিমানের চাকা। সেই চাকা গিয়ে পড়ে বিমানবন্দরের কার পার্কিংয়ের জায়গায়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই এর একটি চাকা খুলে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

https://twitter.com/i/status/1765854848380002615

কার পার্কিংয়ের ওই জায়গাটি ব্যবহার করেন বিমানবন্দরের কর্মীরা। সেখানকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ইউনাইটেড এয়ারলাইনস বলছে, চাকা খুলে পড়ে যাওয়ার সময় বিমানটিতে ২৪৯ জন ছিলেন।

কয়েক বছর ধরেই একের পর এক সংকটে পড়ছে বোয়িং। এর মধ্যে সম্প্রতি তাদের একটি বিমানের দরজাই খুলে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।