Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

উচ্চ শব্দে গান বাজানোয় ৪ যুবকের জেল

admin • 15 Feb 2024, 09:18 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উচ্চ শব্দে গান বাজানোয় ৪ যুবকের জেল

শেরপুরের নালিতাবাড়িতে মাদক সেবন করে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানোয় ৪ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড দেন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন–জয়নাল আবেদীন, মো. করিম (২৪), লিটন (২৬) ও বাবু (২২)।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা জানান, মাদকদ্রব্য সেবন করে পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণ ও গণবিরক্তি সৃষ্টি করার অভিযোগে ৪ যুবককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আফরোজা আফসানা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।