Friday, 6 November 2026
শিরোনাম
এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’
এক্সক্লসিভ

উচ্চশিক্ষা শেষেও বেকার ৩৮.৬ শতাংশ মানুষ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
উচ্চশিক্ষা শেষেও বেকার ৩৮.৬ শতাংশ মানুষ

প্রতিবছর বাংলাদেশে জনশক্তি বাড়ছে ২ দশমিক ২ শতাংশ হারে। অথচ শিল্পখাতের চাহিদা মেটাতে না পারায় উচ্চশিক্ষা শেষ করেও বেকার থাকতে বাধ্য হচ্ছে ৩৮ দশমিক ৬ শতাংশ মানুষ।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। সেখানে জানানো হয়, কর্মমুখী শিক্ষা না থাকায় কাজ পাচ্ছে না উচ্চশিক্ষার সনদধারী অনেকে।

 

বিশ্বব্যাংকের জরিপ তুলে ধরে আলোচকরা বলেন, শিল্পখাতে দরকারি কারিগরি ও ব্যবস্থাপক পদের উপযুক্ত কর্মী খুঁজে পান না ৬৯ শতাংশ উদ্যোক্তা। চাহিদা মেটাতে শিল্পনীতির বাস্তবায়নে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায়।

 

এসময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, বাজারমুখী শিক্ষার অভাবেই কৃষি, ইলেকট্রনিক্স, আইসিটি, তৈরি পোশাক, পর্যটন, ফার্নিচারসহ ১৫টি খাতের শ্রমশক্তির দক্ষতার সংকট প্রকট হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।