Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

উচ্চশব্দে হর্ন, ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
উচ্চশব্দে হর্ন, ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা
উচ্চশব্দে হর্ন বাজানোর দায়ে সচিবালয় এলাকায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।  রেল ভবনের সামনে অভিযান চলাকালে এ জরিমানা করা হয়।   সোমবার (২৯ আগস্ট) বেলা পৌনে ১১টায় শুরু হয় পরিবেশ অধিদপ্তরের অভিযান। এতে পরিদর্শক হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক। দুপুর ১২টা পর্যন্ত চলে এ অভিযান।   অভিযান চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয় এলাকা দিয়ে হর্ন বাজিয়ে যাচ্ছিল এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। এসময় দায়িত্বরত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গাড়িটি থামায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ২২-১৯৩৯। তবে গাড়িতে থাকা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় জানা যায়নি।   পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঢাকা শহরে ৬৫ থেকে ৭০ ডেসিমেল এবং সর্বোচ্চ ৮০ ডেসিমেল সাউন্ড (হর্ন) বাজানো যায়। তবে সচিবালয় ও আগারগাঁও নীরব এলাকা ঘোষিত। এসব এলাকায় হর্ন বাজানো নিষেধ।   নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চেক করে তারা দেখেন, হর্ন ১১৫ ডেসিমেলের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়িটির চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।