Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

উখিয়া ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
উখিয়া ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতিদের হামলায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম, একই ব্লকের আবদুল খালেকের ছেলে মোহাম্মদ শফি এবং ক্যাম্পটির বি-৫০ ব্লকের বাসিন্দা আবদুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের।

এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকালে ওই ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এ সময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বলখেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরা ১৫-২০ জনের একদল দুষ্কৃতিকারী ঢুকে সাধারণ রোহিঙ্গাদের উপর অতর্কিত হামলা চালায়। 

তিনি বলেন, দুষ্কৃতিকারীদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে এক শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মোহাম্মদ সালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফারুক বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।