জেলার খবর
উখিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
admin
• 27 Aug 2022, 11:38 AM
• পঠিত 0 বার
কক্সবাজারের উখিয়ায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
উখিয়ার হিজলিয়া এলাকায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, টেকনাফমুখী একটি ট্রাক কক্সবাজারমুখী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





