Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি অবৈধ চিনি জব্দ

admin • 10 Nov 2023, 10:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি অবৈধ চিনি জব্দ

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী রায়েরবাজারে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ভারতীয় চিনির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

 

এদিকে আঠারবাড়ী ইউনিয়নের কবিরপুর নামক স্থান থেকে শুক্রবার ভোরে চালকবিহীন চিনিভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ।

 

জানা যায়, রায়েরবাজারের কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে ভারতীয় চিনি আনার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনিভর্তি ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।

   

আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আমিনুল ইসলাম চিনিভর্তি ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।