Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে আলোকসজ্জা বন্ধের নির্দেশ

admin • 07 Mar 2026, 10:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে আলোকসজ্জা বন্ধের নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় রমজান মাসে ও ঈদ উপলক্ষে সব ধরনের আলোকসজ্জা পরিহারের পাশাপাশি অতিরিক্ত লাইট পরিহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানিয়েছেন তিনি।

 

শনিবার (৭ মার্চ) একটি ভিডিও বার্তায় সভাপতি মো. হেলাল উদ্দিন দোকান মালিকদের উদ্দেশে বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য সমস্যা না। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে পৃথিবীর সব দেশেই এর প্রভাব পড়বে। 

  তিনি বলেন, আমরা যদি মিতব্যয়ী না হতে পারি তবে আমরা সামনে বেশি বিপদে পড়বো। আগামীকাল বা পরশু থেকে বিভিন্ন সংস্থাগুলো বের হবে জরিমানা করবে আমরা যেন এর মধ্যে না পড়ি।   তিনি আরও বলেন, তাই আগামীকাল থেকে এ ধরনের আলোকসজ্জা পরিহারের পাশাপাশি অতিরিক্ত লাইট পরিহার করি।  যে ব্যবসায়ী যত বেশি মিতব্যয়ী সে তত অর্থ-বিত্তবান থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।