Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈদে স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পারায় স্বামীর আত্মহত্যা

admin • 12 Apr 2024, 09:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদে স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পারায় স্বামীর আত্মহত্যা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

বাবা মা পারলে ক্ষমা করে দিও, আমি মরার পর আমার বউ মেয়েকে দেখে রেখ, আমি জানি আমার বউ আমার সাথে রাগ করেছে। ঈদের জন্য সবাই গুছ (মাংস) খাইছে কিন্তু আমি গোছ (মাংস) খাওয়াতে পারিনি আমি আমার বয়ের (বউয়ের) মুখ ইদের দিন মুখ বেজার দেখলাম জদি পারো খমা (ক্ষমা) করে দিও।

স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় কথাগুলো চিঠিতে লিখে জামালপুরের বকশীগঞ্জে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এঘটনা ঘটে। নিহত হাসান আলী বান্দের পাড় গ্রামের রহমত আলীর ছেলে।

হাসান আলীর লেখা সুইসাইড নোট।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত হাসান আলী প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। শুক্রবার (১২ এপ্রিল) শশুর বাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে আনার কথা ছিল হাসানের। সকাল ১১ টা পর্যন্ত শশুর বাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান।

এসময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঘরের ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বকশিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশে পাশে একটি চিঠি দেখতে পায়।

ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মার প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।