Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা শেয়ার করেন।

হাসনাত আবদুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থ সহায়তার আওতায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের ১০০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে ১০০০ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরও ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে সংসদ সদস্য উল্লেখ করেন, এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় সব দুস্থ মানুষকে এই তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দে ১০০০ জন এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জনসহ মোট ১৫০০ জন এই সহায়তার আওতায় এসেছেন।

নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল নম্বর আংশিক ঢেকে দেওয়া হলেও হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক যেকোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে পোস্টে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।