Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ঈদের সেমাই রান্না করতে গিয়ে আগুনে পুড়ল গৃহবধূ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঈদের সেমাই রান্না করতে গিয়ে আগুনে পুড়ল গৃহবধূ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে ঈদের দিন সকালে চুলা জ্বালাতেই বিস্ফোরণে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় ওই ইউনিয়নের চাঁনখালী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

 

দগ্ধ নারী রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চাঁনখালী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আঁখি আক্তার (২৫)।

 

দগ্ধ নারীর স্বামী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় সেমাই রান্নার জন্য আখি চুলা ধরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আমি বাইরে গিয়েছিলাম।

 

ফিরে এসে দেখি আমার স্ত্রীর শরীর আগুনে পুড়ে যাচ্ছে। পরে দ্রুত তার শরীরের আগুন নিভিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নিয়ে আসি।

 

তিনি আরও জানান, আমার স্ত্রীর শরীরের অধিকাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন আখির অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার সকালে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।