Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

ঈদের আগে বেতন-বোনাস না পেলে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ঈদের আগে বেতন-বোনাস না পেলে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি

ঈদের আগে দোকান এবং রিটেইল কর্মচারীদের ঈদ বোনাস এবং বেতন-ভাতা দেয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

 

শুক্রবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

 

সারাদেশের ৬০ লক্ষ দোকান ও রিটেইল কর্মচারীদের ঈদের আগে বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে জানিয়ে নেতারা বলেন, সারাদেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্টমেন্টাল ষ্টোর, রিটেইলশপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার ও ওষুধের দোকানসহ ১০টি সেক্টরে প্রায় ৬০ লক্ষাধিক দোকান ও রিটেইল কর্মচারী কাজ করে। সারাদেশের মানুষের ঈদকে সুন্দর করতে এবং মালিকদের মুনাফা বৃদ্ধির জন্য ঈদের আগের মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া কাজ করে।

 

কিন্তু এই কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে ঈদ বোনাস পায় না এবং ঠিক মতো বেতন-ভাতা পরিশোধ করা হয় না বলে অভিযোগ করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা। পরে প্রেসক্লাব এলাকায় ঈদ বোনাস র‍্যালি অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।