Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ঈদমেলার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর, যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৮

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ঈদমেলার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর, যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৮

জামালপুরের ইসলামপুরে ঈদমেলার নামে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ৩৮ জনকে গ্রেফতার করা করেছে পুলিশ। বুধবার বিকেলে পৃথক তিনটি মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 
এর আগে গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকায় সেনাবাহিনী ও ইসলামপুর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করে। এসময় ২১ টি মোটরসাইকেল ৩২টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে স্থানীয় একটি চক্র ‘ঈদমেলা’ নামে জুয়ার আসর বসিয়ে অশ্লীল নাচ-গানের আয়োজন করছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিন নারীসহ ৩৮ জনকে আটক করে।  
এ ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।  
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে জুয়া নিরোধ আইনে মামলা করেন। এছাড়া যৌথ বাহিনীর সঙ্গে অসদাচরণ ও মারমুখী আচরণের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরও ১৪ জনের বিরুদ্ধে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়।  
স্থানীয়রা জানান, ঈদের আনন্দের নামে এই ধরনের অনৈতিক কার্যকলাপ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাঁরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া, তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।  
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এ এলাকায় আগে থেকেও এ ধরনের কার্যকলাপ চলছিল। তবে প্রশাসনের কড়া নজরদারির অভাবে এই চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে। এবার যৌথ বাহিনীর সফল অভিযানে এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হলো। তবে এলাকাবাসী চান, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে প্রশাসন আরও তৎপর হোক।  

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ঈদমেলার আড়ালে জুয়া খেলা ও অশ্লীল নাচ-গানের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে তিন নারীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।