Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে আ.লীগ: আসিফ নজরুল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে আ.লীগ: আসিফ নজরুল

প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

আসিফ নজরুল বলেন, গত বছরের তুলনায় এবার ২৬ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

 

দূতাবাসগুলো ঠিক মতো কাজ করছে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বিদেশি দূতাবাসে হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

 

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রকল্পগুলোতে বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ, প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান তাঁর। সরকার গঠনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।