Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ। সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

   

শুক্রবার (৩ নভেম্বর) জুমার নামাজের পর সমাবেশ শুরু হয়৷ এর আগে সকাল ১০টা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

   

ইসলামী আন্দোলনের এই সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

   

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ সমাবেশ করছে দলটি।

   

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সভাপতিত্ব করছেন। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতারা এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

   

ইসলামী আন্দোলন সূত্র জানিয়েছে, আজ দলটির আমীর চলমান রাজনৈতিক সংকট নিয়ে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন। তবে কী ধরনের কর্মসূচি আসবে সে বিষয়ে স্পষ্ট কিছুই বলা সম্ভব হচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।