Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে ১৭ জনের প্রাণহানী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে ১৭ জনের প্রাণহানী

গত ৫ মাস ধরে চলমান ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখলো লেবানন। বুধবার (২৭ মার্চ) তেল আবিবের সিরিজ হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৬ জনের। জবাবে হিজবুল্লাহর ছোড়া রকেটে নিহত হয় এক ইসরায়েলি শ্রমিক। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

হাব্বারিয়ে অঞ্চলে রাতভর বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হয় একটি প্যারামেডিক সেন্টারেও। এতে দুই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে, এমনটা জানায় নেতানিয়াহু প্রশাসন। সশস্ত্র গোষ্ঠীটি অভিযানের লক্ষ্য ছিল, এমনটাই দাবি করা হয়।

অন্যদিকে লেবানন বলছে, নিহতরা উদ্ধারকর্মী ছিলেন। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি শিল্প এলাকায় একাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ গোষ্ঠী। নিহত হয় এক শ্রমিক।

গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত। হিজবুল্লাহ সদস্যসহ এ পর্যন্ত ৩১৬ জনের প্রাণ গেছে লেবাননে। ইসরায়েলে নিহত হয়েছে ২০ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।