Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

ইসরায়েলে আরও একটি রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ইসরায়েলে আরও একটি রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল উপকূলে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৪ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানান। খবর সিএনএনের।

এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, ওই অঞ্চলে ইউএসএস ডোয়াইট আইজেনহাওয়ার রণতরী ও এর স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করা হচ্ছে। এটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীর সঙ্গে যোগ দেবে।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করতে এ দুটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।

এর অগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ নবম দিনে গড়িয়েছে। রোববারেও উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। এতে দুই পক্ষকেই সমর্থন এবং সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। গত সপ্তাহে এই সংঘাত শুরুর পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার ইসরায়েলি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।