Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত:আইডিএফ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত:আইডিএফ

ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের অন্যতম শীর্ষ কমান্ডার মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন। মুরাদ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের ড্রোন ও এরিয়াল অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন। তবে ইসরায়েলি বাহিনীর এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস।

শনিবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

আইডিএফের সংক্ষিপ্ত সেই বার্তায় বলা হয়েছে, গাজার যে গোপন ঘাঁটি থেকে ড্রোন ও অন্যান্য এরিয়াল হামলা পরিচলনা করে হামাস, শুক্রবার সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে (ইসরায়েলের) বিমান বাহিনী। এতে ঘটনাস্থলেই মুরাদ আবু মুরাদসহ হামাসের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।

টানা আটদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। সংঘর্ষে উভয়পক্ষে নিহতের সংখ্যা মোটে তিন হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ছয় হাজারের বেশি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, হামাস যেন ভবিষ্যতে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে না পারে, তা নিশ্চিত করতে তারা হামাসকে চূর্ণ করে দেওয়ার জন্য হামলা চালাবে।

ইসরায়েলি এ কর্মকর্তা বলেছেন, আমাদের লক্ষ্য পরিষ্কার। এই যুদ্ধের শেষ হবে হামাসের ধ্বংসের মাধ্যমে। তাদের সেনা কর্মক্ষমতা এমনভাবে চূর্ণ করা হবে যেন তারা আর কখনো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি না করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।