Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ইসকন মন্দির পরিদর্শনে ফরহাদ মজহার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ইসকন মন্দির পরিদর্শনে ফরহাদ মজহার

চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দির পরিদর্শন করেছেন কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও ইসকনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে স্বাগত জানান।

 

হাটহাজারী মডেল থানা সূত্র জানায়, বেলা ১২টা ৪০ মিনিটে পুণ্ডরীক ধাম মন্দিরে প্রবেশ করেন কবি ফরহাদ মজহার। এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে স্বাগত জানান।

 
বেলা ৩টার দিকে পুণ্ডরীক ধাম মন্দির ত্যাগ করেন ফরহাদ মজহার। প্রায় সোয়া দুই ঘণ্টা চিম্ময় ব্রহ্মচারী ও ফরহাদ মজহার মন্দিরের ভেতরের কক্ষে একান্তে আলাপ করেছেন। তবে তাদের মধ্যে কী আলাপ হয়েছে তা জানা সম্ভব হয়নি।  

রবিবার সনাতনী সম্প্রদায়ের আট দফা আন্দোলনের বড় দুটি প্লাটফর্ম বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট একীভূত হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর আত্মপ্রকাশ হয়।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে সোচ্চার। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এসময় কবি ফরহাদ মজহারকে নিরাপত্তা প্রদান করে মডেল থানার পুলিশ। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।