চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন।
ফোরামের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিয়াাজুল ইসলাম রিয়াাজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, অ্যাডভোকেট আকিদুল ইসলাম ও ইসলামিক লইয়ার্স ফ্রন্টের সভাপতি এডভোকেট শফিউল আলম।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা আমাদের ভাইকে গলা কেটে হত্যা করেছে। এসব সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না। তাই অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।





