Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে এই ঘটনায় আরো ১৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।

আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে আজ ভোরবেলায়ও বিয়ের সেই অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। ইরাকের নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন, অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দেশের রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স বলছে, উদযাপনের সময় আতশবাজি জ্বালানো হয়।

আতশবাজিতে বিয়ে অনুষ্ঠানস্থলে আগুন ছড়িয়ে পড়ে। ভবনেল ভেতর থেকে অনেকে বের হয়ে গেছে। আবার অনেক আটকে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।