Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

ইরাকের কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইরাকের কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র

ইরাকে বিমান হামলার জন্য দেশটির সরকারের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেন রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিককে বলেছেন, গত ২ ফেব্রুয়ারি ইরাকি ভূখণ্ডে বিমান হামলার বিষয়ে আগাম সতর্ক করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র।

সেজন্য বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে ওয়াশিংটন। সম্প্রতি আন্টালিয়া কূটনীতিক ফোরামে অংশ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ফুয়াদ মোহাম্মদ হুসেন বলেন, ‘প্রকৃতপক্ষে, ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়ে ইরাককে সতর্ক করেনি ওয়াশিংটন। একজন মার্কিন কর্মকর্তা সেই পরিস্থিতির জন্য আমাদের ক্ষমা চেয়েছেন।

যদিও এসব হামলার আগে ইরাকি সরকারকে জানানো হয়েছিল বলে প্রথমে দাবি করেছিলেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কিরবি।

পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৬ ফেব্রুয়ারি স্বীকার করেন, ওয়াশিংটন হামলার আগে বাগদাদকে সতর্ক করেনি যুক্তরাষ্ট্র। পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চান কিরবি।

চলতি বছরের জানুয়ারির শেষের দিকে জর্ডানে একটি মার্কিন সামরিক ফাঁড়িতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪৪ জনেরও বেশি আহত হয়।

ওয়াশিংটন এই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে এবং প্রতিশোধ নিতে ২ ফেব্রুয়ারি ইরাক ও সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তুগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সহযোগী মিলিশিয়াদের টার্গেট করা হয়।

বাগদাদ এবং দামেস্ক উভয়ই তাদের মাটিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।