Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ইয়াবাসহ বিএনপি নেতা আটক

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ইয়াবাসহ বিএনপি নেতা আটক

কিশোরগঞ্জে ১৪১ পিস ইয়াবাসহ এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল ফার্মের মোড় থেকে তাকে আটক করা হয়।

পুলিশের হাতে ইয়াবাসহ আটক রুবেল হোসেন (৩২) পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।গতকাল দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার ফার্মের মোড়ে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশের একটি দল। এসময় বিএনপি নেতা রুবেলকে নিজ দোকান থেকে ১৪১ পিস ইয়াবাসহ আটক করা হয়। 

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, ইয়াবাসহ আটক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।