Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ইমাম গাজ্জালী সংস্থার উদ্যোগে 'মানবতার সেবায় রমজানের শিক্ষা' শীর্ষক আলোচনা সভা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইমাম গাজ্জালী সংস্থার উদ্যোগে 'মানবতার সেবায় রমজানের শিক্ষা' শীর্ষক আলোচনা সভা

ইমাম গাজ্জালী সংস্থার উদ্যোগে 'মানবতার সেবায় রমজানের শিক্ষা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । (১৬ই এপ্রিল) রবিবার বাদ আছর জনস পার্ক রেস্তোরাঁয় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মো: আব্দুল আওয়ালের সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামি চিন্তাবিদ ড. শহীদুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সম্পাদক ও সাবেক সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডা. এম এ মান্নান, দোকান মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি পারভেজ মাজমাদার, বিশিষ্ট কবি অ্যাডভোকেট আব্দুল হাকিম মিয়া, এস এম নুরন্নবী, সম্মিলিত সামাজিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সংগঠক শাহাবউদ্দিন মিলন, এম এ রেজা, কালপুরুষ প্রজেক্ট সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, বিশিষ্ট সাংবাদিক, সংগঠক নাব্বির আল নাফিজ।

 

এ বছর সমাজসেবায় বিশেষ অবদানের জন সংগঠনটির পক্ষ থেকে চার জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত চার জন যথাক্রমে সম্মিলিত সামাজিক জোটের অন্যতম প্রতিষ্ঠানা ও সমন্বয়ক এবং কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদীন, ডা. জাহাঙ্গীর আলম শিপলু এবং সাংবাদিক জাকির হোসেন।

 

অনুষ্ঠানে সংগঠনটি মানবতা ও সমাজসেবায় প্রায় দেড় যুগ অবদান রাখায় এর সাথে যুক্ত সকল সদস্য, দাতা, উপদেষ্টা এবং উপস্থিত অতিথিবৃন্দসহ দেশ ও দশের কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান শেষে ইফতারের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।