Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর ক্যাম্পাস

ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ ডিসেম্বর

admin • 12 Dec 2022, 06:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ ডিসেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ চলবে। শিক্ষক সমিতির নির্বাচন-২০২২ এর রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। পরে ১০ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

 

একইদিনে দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নং কক্ষ) মনোনয়নপত্র বাছাই করে ১৫টি পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে ১জন সাধারণ সম্পাদক হিসেবে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

   

নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, 'আমি আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।