Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবি জুম্ম ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মিলন-অংথিন

admin • 26 May 2023, 10:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবি জুম্ম ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মিলন-অংথিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুম্ম ছাত্র কল্যাণ সমিতি’ এর ২০২৩-২৪ অর্থ-বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নয়া কমিটিতে সভাপতি হিসেবে মিলন জ্যোতি চাকমা এবং সাধারণ সম্পাদক পদে অংথিন হ্লা মারমার নাম ঘোষণা করা হয়।

 

শুক্রবার (২৬ মে) বিকালে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অংসিমং মারমা নতুন কমিটি ঘোষণা করেন।

 

২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে জুনান চাকমা, কৌশন চাকমা, সহ-সাধারণ সম্পাদক রিন্টু চাকমা, বিনয় চাকমা, সাংগঠনিক সম্পাদক কোকো সাইন মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক অতুল চাকমা, অনোমা চাকমা, অর্থ সম্পাদক চিনুমং মারমা, সহ-অর্থ সম্পাদক পিকাসু চাকমা, লাইব্রেরি বিষয়ক সম্পাদক রাসেল চাকমা, খেলাধুলা বিষয়ক সম্পাদক বাবলু মারমা, পঙ্কজ চাকমা, শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিং থুই মারমা, চাইন্দাওয়াং মারমা, তথ্য প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মংক্যচিং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক সূচনা ত্রিপুরা, জুলিয়া চাকমা পদায়ন হয়েছেন।

 

এছাড়াও কার্যকরি সদস্য হিসেবে জুয়েল চাকমা, সৌম দীপ্ত চাকমা, মানিক ত্রিপুরা, কাবিল চাকমা’র নাম ঘোষণা করা হয়।

 

নবনিযুক্ত সভাপতি মিলন জ্যোতি চাকমা বলেন, জুম্ম ছাত্র কল্যাণ সমিতি পার্বত্য চট্টগ্রাম থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা আদিবাসী শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে। এছাড়াও ক্যাম্পাসে আদিবাসীদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।