Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

ইবি ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ইবি ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

হল থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় গণধোলাইয়ে শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ কর্মী জাকি ইসলাম।

 

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত শিক্ষার্থীদের হাত থেকে তাকে উদ্ধার করেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

 

গণধোলাইয়ের শিকার ওই ছাত্রলীগকর্মী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাকি শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী বলে জানা গেছে। আ.লীগ সরকারের আমলে জাকিকে শাখা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা যেত।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী সরকার পতনের পরে এই প্রথম ক্যাম্পাসে প্রবেশ করেন জাকি। তার নিজের এবং একই হলের অন্য ব্লকের আরো ২ ছাত্রলীগ নেতার জিনিসপত্র নিয়ে যেতে ক্যাম্পাসে আসেন তিনি। যাবতীয় জিনিসপত্র পিকাপ ভ্যানে উঠিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

 

একপর্যায়ে শিক্ষার্থীরা তার ওপর চড়াও হলে তিনি আতঙ্কিত হয়ে বঙ্গবন্ধু হল গেট থেকে দৌড়ে পুকুরপাড় হয়ে ক্রিকেট মাঠের দিকে যায়। এ সময় বিপরীত পাশ থেকে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ তাকে ধরে ফেলেন। ঘটনা জানতে পরে দ্রুত ঘটনাস্থলে আসেন 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' সমন্বয়করা। পরে তারা তাকে উদ্ধার করে নিরাপদে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেন।

 

ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, হল থেকে শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে মারধর করতে উদ্যত হয়।

 

এ সময় আমরা উত্তেজিত শিক্ষার্থীদের হাত থেকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।