Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

ইবির ভর্তি: ৪র্থ মেধাতালিকা প্রকাশ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ইবির ভর্তি: ৪র্থ মেধাতালিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিতে চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আজ বুধবার দুপুর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। একইসঙ্গে তৃতীয় মাইগ্রেশন তালিকাও প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চতুর্থ মেধাতালিকায় ৪৩৩ জন স্থান পেয়েছেন। এর আগে গত ২৭ নভেম্বর তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছুরা স্ব-স্ব বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে।

চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য একজন ভর্তিচ্ছুর একাধিক বিশ্ববিদ্যালয় থাকলে যেকোন পছন্দের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।