Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবির গুরুত্বপূর্ণ স্থাপনায় শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ করলো প্রশাসন

admin • 22 Oct 2023, 07:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবির গুরুত্বপূর্ণ স্থাপনায় শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ করলো প্রশাসন

ক্যাম্পাসের অভ্যন্তরে পবিত্রতা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের আড্ডা ও খেলাধুলা নিষিদ্ধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

 

রবিবার(২২ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে (মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্ত বাংলা, স্মৃতি সৌধ, শেখ রাসেল ম্যুরাল, মুক্তির আহবান, শাশ্বত মুজিব, কেন্দ্ৰীয় মসজিদ, সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়) এর পবিত্রতা রক্ষাসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানসমূহে শিক্ষার্থীদের খেলাধুলা ও আড্ডা না দেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

 

প্রসঙ্গত, এর আগে গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রক্টরিয়াল বডির সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা ও পবিত্র রক্ষার্থে কর্তৃপক্ষের কাছে লিখিত লিখিতভাবে সুপারিশ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।