Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে কর্মশালা

admin • 06 Oct 2024, 07:17 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে কর্মশালা

শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ থ্রু ভলান্টিয়ারিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২১৭ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ওই কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের খুলনা বিভাগের সভাপতি সানজিদ আহমেদ সজীব। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী ছাড়াও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

 

ইবির রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তকেন্দ্রীক সচেতনতা নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’র উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় সংগঠনটির সদস্যদের ‘পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ’ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। সেই সঙ্গে সবার সামনে কথা বলতে পারার গুরুত্ব সম্পর্কে অবগত করার পাশাপাশি নিজের বক্তৃতার দক্ষতা বৃদ্ধির উপায় সম্পর্কেও জানানো হয়।

 

এছাড়াও কর্মশালায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নিজের নেতৃত্বদানের গুণাবলী অর্জন এবং সুযোগের বিষয়েও আলোকপাত করেন বক্তারা। এদিন কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের অনলাইন সার্টিফিকেট প্রদান করে সংগঠনটি।

 

এ বিষয়ে রক্তিমা’র সভাপতি সিরাজুম মুনিরা বলেন, আমাদের এই সেমিনার বা ট্রেনিং সেশনের উদ্দেশ্য মূলত রক্তিমার সদস্যদের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। সেই সঙ্গে তারা যাতে নেতৃত্বদানের গুণাবলী অর্জন করে পরবর্তীতে এসব গুণাবলী কাজে লাগাতে পারে। আমরা চাই একজন স্বেচ্ছাসেবী নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আশপাশের মানুষ তাকে দেখে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হোক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।