Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ইবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত তিন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত তিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রপের কয়েকজন শিক্ষার্থীকে অতর্কিত ভাবে হামলার অভিযোগ উঠেছে। এতে ভোরের ডাকের সাংবাদিকসহ মোট তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

 

তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজিত ‘অবতরণিকা উৎসব’ চলাকালে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ‘বাংলা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের সিআর তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অতর্কিত ভাবে কয়েকজন শিক্ষার্থীর উপর লাঠি ও বাঁশ দ্বারা হামলা চালায়।

 

এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে সাংবাদিক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রানা আহম্মেদ অভি, মুশফিকুর রহমান ও সাব্বির রহমান শাওনসহ তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

 

আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালীন হুট করেও আমাদের উপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে উঠার আগেই তারা বাশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে । এই হামলা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে গুরুতর কিছু দেখলে আমি সদরে হাসপাতালে স্থানান্তর করে দিবো।’

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে। ওদের লিখিত অভিযোগ দিয়েছো। লিখিত অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।